1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

ছাতক (জাউয়া বাজার) প্রতিধিনি::সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে গত ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নুর মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ রক্ষা, বাজার ব্যবস্থাপনা এবং সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যরা তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান পীর, সাবেক কোষাধ্যক্ষ উজ্জ্বল মিয়া এবং রাজু আহমেদ পীর। সমিতির কোষাধ্যক্ষ শোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সদস্য হাফিজ মাওলানা তহুর আহমদ নোমান, সদস্য নাছির উদ্দীন, হারিছ উদ্দিন, প্রমূখ

বিশেষ বক্তব্যে সাবেক সভাপতি আসাদুর রহমান পীর বলেন, “সমিতির ঐতিহ্য ধরে রাখতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসার উন্নয়ন ও বাজারের স্বার্থে পারস্পরিক সহযোগিতাই আমাদের শক্তি।” তিনি ভবিষ্যতে সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

উপস্থিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ব্যবসায়ী সমাজের ঐক্য ও অগ্রগতির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট