1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
লক্ষ্মীসোম টু ভাতগাঁও রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ, বর্ষায় আরও বিপদ আশঙ্কা এলাকাবাসীর জরুরি সংস্কারের জোর দাবি - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

লক্ষ্মীসোম টু ভাতগাঁও রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ, বর্ষায় আরও বিপদ আশঙ্কা এলাকাবাসীর জরুরি সংস্কারের জোর দাবি

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 315.8777; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

লক্ষ্মীসোম টু ভাতগাঁও রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ, বর্ষায় আরও বিপদ আশঙ্কা এলাকাবাসীর জরুরি সংস্কারের জোর দাবি

নিজস্ব প্রতিবেদক::লক্ষ্মীসোম: লক্ষ্মীসোম টু ভাতগাঁও সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কাঁচা এই রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও কর্দমাক্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অটোরিকশা, সিএনজি, এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, এ রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহনকারী কৃষক এবং অসুস্থ রোগী হাসপাতালে যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দা বজলুল করিম জানান, “আমরা বহুবার রাস্তা সংস্কারের জন্য আবেদন করেছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। বর্ষা পুরোপুরি শুরু হলে এই রাস্তা দিয়ে চলা প্রায় অসম্ভব হয়ে পড়বে।”

অন্যদিকে, একজন শিক্ষার্থী বলেন, “প্রতিদিন ভিজে কাদা আর পানির মধ্যে দিয়ে স্কুলে যাই। অনেক সময় পড়ে যাই, বই-খাতা নষ্ট হয়ে যায়।”

এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমের আগেই জরুরি ভিত্তিতে রাস্তাটির উন্নয়ন ও সংস্কার করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট