1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
মায়ের স্ট্রোক, দেড় ঘণ্টা দেরিতে পৌঁছেও পরীক্ষায় অংশ নিতে পারল না মেয়ে - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মায়ের স্ট্রোক, দেড় ঘণ্টা দেরিতে পৌঁছেও পরীক্ষায় অংশ নিতে পারল না মেয়ে

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মায়ের স্ট্রোক, দেড় ঘণ্টা দেরিতে পৌঁছেও পরীক্ষায় অংশ নিতে পারল না মেয়ে

ছাতক প্রতিনিধি::একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো ছাতকের একটি পরীক্ষা কেন্দ্র। আজকের পরীক্ষায় অংশ নিতে এসে প্রবেশের অনুমতি পেল না এক ছাত্রী, কারণ তার মা হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হওয়ায় সে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি।

জানা গেছে, ছাত্রীটি যথাসময়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল, ঠিক তখনই তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। মানবিক দায়িত্ববোধ থেকে মায়ের পাশে থেকে চিকিৎসার ব্যবস্থা করতে গিয়েই ছাত্রীটির পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেড় ঘণ্টা সময় লেগে যায়।

দুঃখজনকভাবে, কেন্দ্রে পৌঁছেও তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে চরম আক্ষেপ ও মানবিক আবেদন উঠেছে। অনেকেই শিক্ষাবোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন, এমন অনাকাঙ্ক্ষিত ও দুর্যোগপূর্ণ পারিবারিক পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করার।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট