1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সুনামগঞ্জের ইজ্জাদুর রহমান জয় করলেন ওয়েলসের সর্বোচ্চ পর্বত স্নোডন – যুক্তরাজ্যের প্রথম মসজিদের চ্যারিটি ফান্ডরেইজ ট্রিপে অংশগ্রহণ - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

সুনামগঞ্জের ইজ্জাদুর রহমান জয় করলেন ওয়েলসের সর্বোচ্চ পর্বত স্নোডন – যুক্তরাজ্যের প্রথম মসজিদের চ্যারিটি ফান্ডরেইজ ট্রিপে অংশগ্রহণ

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ইজ্জাদুর রহমান জয় করলেন ওয়েলসের সর্বোচ্চ পর্বত স্নোডন – যুক্তরাজ্যের প্রথম মসজিদের চ্যারিটি ফান্ডরেইজ ট্রিপে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিটাপই গ্রামের তরুণ ইজ্জাদুর রহমান সম্প্রতি জয় করেছেন ওয়েলসের সর্বোচ্চ ও যুক্তরাজ্যের দ্বিতীয় উচ্চতম পর্বত স্নোডন (Snowdon)।

এই অভিযান ছিল যুক্তরাজ্যের প্রথম মসজিদ “আব্দুল্লাহ কুইলিয়াম মসজিদ” (Liverpool Muslim Institute)-এর উন্নয়ন ও সংরক্ষণের জন্য আয়োজিত এক চ্যারিটি ফান্ডরেইজিং ট্রিপের অংশ।

প্রায় ১,০৮৫ মিটার (৩,৫৬০ ফুট) উচ্চতার এ পর্বতে ওঠার পথে পাথুরে দুর্গম পথ, কুয়াশা ও তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে তিনি সফলভাবে ট্রেকিং সম্পন্ন করেন।

ইজ্জাদুর রহমান বলেন, “এটি শুধু ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়; বরং মুসলিম কমিউনিটির ঐতিহাসিক স্থাপনা রক্ষায় অবদান রাখার সুযোগও ছিল। তরুণ প্রজন্ম স্বপ্ন দেখুক, আর তা বাস্তবায়নে এগিয়ে আসুক।”

তার এই সাফল্যে গর্বিত পিটাপই গ্রামের মানুষ, শান্তিগঞ্জবাসী ও প্রবাসী বাংলাদেশিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও অভিজ্ঞতা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্রিপের তারিখ: ৩ আগস্ট ২০২৫
অবস্থান: ওয়েলস, যুক্তরাজ্য

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট