1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতকে হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ছাতকে হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের হবিপুর থেকে পুড়ান সিংচাপইড় পয়েন্ট পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

প্রতিদিন এই সড়ক দিয়েই পুড়ান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু ভাঙাচোরা ও কাদায় ভরা রাস্তায় তাদের স্কুলে যাওয়া-আসা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এছাড়া হবিপুর, সরিষাপাড়া, হাসামপুরসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এটি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

জিয়াপুর গ্রামের মাওলানা আলী আহমদ বলেন,
“এই সড়কের বেহাল দশার কারণে আমরা প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছি। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের জন্য এটি সবচেয়ে বেশি কষ্টকর। আমরা চাই জরুরি ভিত্তিতে অন্তত সাময়িক সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক।”

হবিপুর গ্রামের মাওলানা জুবায়ের আহমদ বলেন,
“এখন আর দেখভালের কেউ নেই। রাস্তাটি অনেক দিন যাবত কোনো সংস্কার হয়নি। মানুষের যাতায়াত সহজ করতে দ্রুত এই সড়কটির সংস্কার করা জরুরি।”

এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তাদের দাবি, অন্তত সাময়িক সংস্কারের মাধ্যমে হলেও যেন দ্রুত এই সড়কটি মেরামতের ব্যবস্থা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট