1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ সুনামগঞ্জে আসছেন মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার জিয়া সাইবার ফোর্স সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব সাইফুল ইসলাম ছাতক জমিয়তের উদ্যোগে চরমহল্লা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে দুর্বৃত্তের হামলায় সেনাসদস্য আহত

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে দুর্বৃত্তের হামলায় সেনাসদস্য আহত

জাউয়া বাজার প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুর্বৃত্তদের হামলায় এক সেনা সদস্য আহত হয়েছেন।

থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযানে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে সেনাসদস্য নায়েক ইয়াছিনের ডান হাতে দায়ের কোপের আঘাত লাগে। পরে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই কামাল, এসআই সঞ্জয়,এসআই আখতার,এসআই সিকান্দার, এসআই বিন আমিন, এএসআই নাছির, এএসআই মহি উদ্দিন,এএসআই বিশ্বজিৎ,এএসআই তোহা এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

অভিযানকালে পুলিশের উপর হামলা, অস্ত্র ও মাদক আইনে ছাতক থানায় তিনটি মামলা দায়ের করা হয়—

মামলা নং-৩৫(৯)২৫ (অস্ত্র আইন) মামলা নং-৩৬(৯)২৫ (মাদক)মামলা নং-৩৭(৯)২০২৫ (পুলিশ এসল্ট)
গ্রেফতারকৃত আসামিরা হলেন—মোঃ তোফাজ্জল হোসেন (৩৭), পিতা: আব্দুল মতিন রেজাউল করিম ওরফে রেজাউল মিয়া (২৮), পিতা: মৃত আব্দুর রাজ্জাক ওরফে রজাক মিয়া

আমির হোসেন ওরফে ইকবাল (২৯), পিতা: সুলেমান মিয়া
লায়েক হোসেন (২৬), পিতা: আব্দুল কাদের
আফজাল হোসেন (২০), সাং-জাউয়া (কোনাপাড়া), জাউয়া বাজার ইউপি, ছাতক, সুনামগঞ্জ।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট