1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ

হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ

বার্তা ডেস্ক::জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রকাশিত রায়ে বলা হয়েছে—রায়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা ৩০ দিন।

এর আগে ১৭ নভেম্বর ঘোষিত রায়ে এই দুইজনকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে—একটিতে আমৃত্যু কারাদণ্ড ও অন্যটিতে মৃত্যুদণ্ড। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে আদালত জানায়।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সরাসরি সম্প্রচার করা হয়। বর্তমানে শেখ হাসিনা ও কামাল ভারতে আশ্রয় নিয়ে আছেন, আর মামুন গ্রেপ্তার হয়ে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট