1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ

বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সুনামগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয় অর্জন করেছেন জাউয়া বাজার, ছাতকের মা লাইব্রেরী এন্ড কম্পিউটার-এর স্বত্বাধিকারী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান।

শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, তৃণমূলের আস্থা, সততা ও নিবেদিত প্রচেষ্টার প্রতিফলন হিসেবে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। স্থানীয় বই বিক্রেতা, প্রকাশনা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ পাঠকের মধ্যে তার এই বিজয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই বিজয় শুধু আমার নয়—বইপ্রেমী মানুষদের, পাঠকদের এবং সৎ ব্যবসায়িক পরিবেশ গড়ার প্রত্যয়ী সকলের।”

স্থানীয় বিভিন্ন মহল তাঁর বিজয়ে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের কর্মকাণ্ডে সফলতা ও বরকত কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট