1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সফরের পথে জাউয়া বাজারে যাত্রাবিরতি, স্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক ধর্ম উপদেষ্টা ছাতকে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১৫ সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০-১২, ভাঙচুর ১০ সিএনজি ছাতকের জাউয়া বাজারের জমজমাট কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা” জমজমাট জাউয়া বাজারের কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা” ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায়

ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

জাউয়া বাজার (ছাতক)প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলা সিংচাপইড় ইউনিয়নের হবিপুর থেকে পুড়ান সিংচাপইড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ভাঙাচোরা ও কাদায় ভরা এই সড়ক বর্তমানে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

প্রতিদিন এই সড়ক দিয়ে পুড়ান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করলেও রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
সামনে বর্ষা মৌসুম আসায় দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

হবিপুর, সরিষাপাড়া, হাসামপুরসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করছেন। তবে দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় রোগী পরিবহন ও নিত্যদিনের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট