1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সুনামগঞ্জ সফরের পথে জাউয়া বাজারে যাত্রাবিরতি, স্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক ধর্ম উপদেষ্টা - জাউয়ার বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি দূতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে ৪র্থ জাউয়ার বাজারের আমাতুল বারি নাযিরা, পেল ৬০ হাজার টাকা পুরস্কার প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার   জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ সফরের পথে জাউয়া বাজারে যাত্রাবিরতি, স্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক ধর্ম উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0088,0.0000; brp_del_sen:0.3000,0.3000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (200, 0);aec_lux: 306.41132;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?Mostly cloudy, icon:1, weatherInfo:100;temperature: 40;zeissColor: bright;

সুনামগঞ্জ সফরের পথে জাউয়া বাজারে যাত্রাবিরতি, স্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক ধর্ম উপদেষ্টা

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জ সফরে যাওয়ার পথে ছাতক উপজেলার জাউয়া বাজারে যাত্রাবিরতি করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

যাত্রাবিরতিকালে তিনি জাউয়া বাজারে অবস্থিত মাওলানা ইব্রাহিম খলিলের কফি হাউসে কিছু সময় অবস্থান করেন। সেখানে ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত আলেমদের সঙ্গে আলোচনা করেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি আতিকুর রহমান, মাওলানা হাফিজ সাইদ আহমেদ, মাওলানা আলী আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা জসিমউদ্দীন, মাওলানা তাহুর আহমদ নোমান,মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ফাহিম আহমদ,হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা জুবায়ের আহমদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ধর্ম উপদেষ্টার এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট