
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার
ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলাম (৩৮) নামের এক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ছাতকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী সোলেমানপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে।
জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে ছাতক থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে ছাতকবাজার থেকে তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৯ ও জিআর-৪২/২০২৬ রয়েছে। পরে বিকেলে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামী গ্রেফতার ও আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।