1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ২ - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

← Back

Thank you for your response. ✨

বার্তা নিউজ::ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যক্তিকে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে ২ আসামিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী

কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছের।

দন্ডিত আসামিরা হলেন,কোম্পানিগঞ্জ উপজেলার রংপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র আল – আমিন ও আব্দুল বাসিরের পুত্র মোহাম্মদ আলী হোসেন।

বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাও এলাকায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে ড্রেজার (লিষ্টার) দিয়ে বালু উত্তোলন কালে ২ জনকে আটক করে ছাতক নৌ-পুলিশ। বালু উত্তোলনকারী চক্রের অন্যান্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।

নৌ- পুলিশের এস আই অসীম চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেছে এবং ৪ টি নৌকায় বালু উত্তোলনে ব্যবহৃত ৪ টি ড্রেজার (লিষ্টার) জব্দ করা হয়। পুলিশের কাছে আটককৃতরা অন্যান্য সহযোগী বা চক্রের কারো নাম প্রকাশ করেনি।

পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামি আল- আমিন ও মোহাম্মদ আলী হোসেনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছের।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট