1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকের চরমহল্লা"সানরাইজ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতকের চরমহল্লা”সানরাইজ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক::ছাতকের চরমহল্লা’সানরাইজ কিন্ডারগার্টেনের আয়োজনে স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌড়াই (আশাকাচর ) পয়েন্ট সংলগ্ন’সানরাইজ কিন্ডার গার্টেন’চরমহল্লা স্কুল প্রাঙ্গনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরমহল্লা ‘সানরাইজ কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল নজির আহমদ রাজু এবং পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সিজ্জুলের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্কুলের প্রতিষ্টা কালীন সভাপতি,বিশিষ্ট সমাজকর্মী ও সফল ব্যবসায়ী হাফিজ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শাখাইতি স্কুলের সাবেক সভাপতি,জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী’র প্রধান শিক্ষক কবিরুল ইসলাম,শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম,সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা’র সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী সোনা মিয়া ,আলহাজ্ব জসিম তালুকদার,সদস্য আলহাজ্ব মুখতার আহমদ,মাওলানা জসিম উদ্দিন,চরমহল্লাহ আশাকাচর মাদ্রাসা’র মুহতামীম (ভারপ্রাপ্ত) মাওলানা নূরুল ইসলাম চরচৌড়াই জামে মসজিদের মোতাওয়াল্লী,সমাজকর্মী জহিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য আলাল উদ্দিন,সাবেক মেম্বার হুসিয়ার আলী প্রমূখ।

আরো বক্তব্য রাখেন,সমাজকর্মী বোরহান উদ্দিন,মাস্টার আব্দুল কাহার,শিক্ষার্থী অভিভাবক, ফার্মাশিষ্ট জয়নুল আবেদীন তালুকদার,শামসুল ইসলাম,কৃতি শিক্ষার্থী মাহমুদুল হাসান বায়েজিদ ও জাহরা আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন,স্কুলের শিক্ষার্থী মাশহুদুর সাফুল। পরে সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করেন অনুষ্টানের সকল অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট