1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে সাদপন্থি শীর্ষ শফিউল্লাহ গ্রেপ্তার - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে সাদপন্থি শীর্ষ শফিউল্লাহ গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে সাদপন্থি শীর্ষ শফিউল্লাহ গ্রেপ্তার

বার্তা ডেস্ক::গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. শফিউল্লাহ (৪৬) শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আসামি শফিউল্লাহকে শরীয়তপুরে আমরা গ্রেপ্তার করেছি। তাকে আমাদের টিম টঙ্গী নিয়ে আসছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট