1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
- জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

৩১ দফার লিফলেট বিতরণে জেগে উঠলো ছাতক শহর

নিজস্ব প্রতিবেদক, ছাতক:
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে ছাতক শহরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় ছাতক শহরের প্রধান প্রধান সড়ক ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, হাজী আব্দুল বারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সদস্য কয়েছ আহমেদ, সদর ইউনিয়নের আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, উত্তর খুরমার আহ্বায়ক আজিজুর রহমান, দক্ষিণ খুরমার প্রতিনিধি শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হক, কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাজী আশিদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ,
জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন,আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, মাহমদ আলী, সাজ্জাদ হোসেন,নোমাস ইমদাদ কানন,
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকী মুহিত জাউয়া বাজার ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শোয়েব আহমদসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতৃবৃন্দ।

সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,

“বিএনপির ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ইশতেহার নয়—এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচি ছাতকবাসীর মধ্যে নতুন আশা ও প্রেরণা সঞ্চার করেছে।”

তিনি আরও বলেন,

“আমরা চাই, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক এই মুক্তির বার্তা। শান্তিপূর্ণভাবে জনগণের মাঝে ৩১ দফা প্রচার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট