1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতক উপজেলা ও পৌরসভা বিএনপির দায়িত্বশীলদের সাথে সাবেক এমপি মিলনের মতবিনিময় - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতক উপজেলা ও পৌরসভা বিএনপির দায়িত্বশীলদের সাথে সাবেক এমপি মিলনের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ছাতক উপজেলা ও পৌরসভা বিএনপির দায়িত্বশীলদের সাথে সাবেক এমপি মিলনের মতবিনিময়

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে ছাতক উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সভায় অংশ নেন।

সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “আমরা সবখানে বিজয় অর্জন করতে চাই। বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাতক-দোয়ারাবাজার আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, শামসুল হক নমু, মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু এবং যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট