1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকের গোদাবাড়ি মসজিদের ইমামের বিদায় সংবর্ধনা - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতকের গোদাবাড়ি মসজিদের ইমামের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ছাতকের গোদাবাড়ি মসজিদের ঈমামের বিদায় সংবর্ধনা

শাহ ওলীউল্লাহ হেলালী দোয়ারা প্রতিনিধি::নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা কে এম আল আমীনের বিদায় উপলক্ষে গ্রামবাসীর উদ‍্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন তিনি গোদাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ঈমাম ও খতিবের দায়িত্বে ছিলেন।

সোমবার ৭এপ্রিল গোদাবাড়ি জামে মসজিদ মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাবাড়ি গ্রামের বাসিন্দা,অবসরপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা ও মসজিদের মোতাওয়াল্লী আব্দুল হামিদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন ইমামরা হলেন সমাজের নেতা এবং সম্মানিত ব‍্যক্তি। একজন ইমামকে আনুষ্ঠানিক বিদায় দিতে পেরে আমরা গ্রামবাসী গর্বিত ও আনন্দিত। মাওলানা আল আমীন একজন বিচক্ষণ মুফাসসির আর দাঈ ইলাল্লাহ। তার বিদায় আমাদের জন্য খারাপ সংবাদ হলেও নিজ প্রয়োজনের তাগিদে আমরা তাকে বিদায় দিতে বাধ্য হয়েছি। কর্মজীবনে এই এলাকার দ্বীন প্রচারে ঈমামের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিলো।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিফ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা জহির মোহাম্মদ,রাগিব রাবেয়া উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক আব্দুল হাই,আবুল হুসেন ফারুক,জসিম উদ্দিন,মনজুরুল হক, আল-মারজান,
হাফিজ সিদ্দিকুর রহমান,হাফিজ সাইফুল ইসলাম,হাফিজ রেজাউল আহমদ, মো.এমরান আহমদ, এ টি এম আফজাল,মো.হেলাল আহমদ প্রমুখ।

সংবর্ধনা শেষে বিদায়ী ইমাম মাওলানা আল আমীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং মোটর শোভাযাত্রার
মাধ্যমে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেন গ্রামের যুবকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট