1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ফ্যাসিবাদের পতন হলেও বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়নি -মিজান চৌধুরী - জাউয়ার বার্তা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

ফ্যাসিবাদের পতন হলেও বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়নি -মিজান চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদের পতন হলেও বিএনপির
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়নি
—–মিজান চৌধুরী

ছাতক প্রতিনিধি::বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বিএনপি সম্পূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল।

আওয়ামী ফ্যাসিবাদে শাসনে ধ্বংস হওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপি টানা ১৬ বছর ধরে লড়াই করে আসছে। সীমাহিন জেল-জুলুমের শিকার হয়েছে। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করবেন। এতে দেশ ও জাতি উপকৃত হবে।

তিনি শুক্রবার বিকেলে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদর সাথে ঈদ শুভেচ্ছা বিনময় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদারের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

চেচান বাজারস্থ হাজী ফুরকান উল্লাহ তালুকদার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট