1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
বন্ধু বান্ধব UK-BD গ্রুপের সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান জাউয়া বাজারে অনুষ্ঠিত - জাউয়ার বার্তা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ

বন্ধু বান্ধব UK-BD গ্রুপের সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান জাউয়া বাজারে অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 297.7574; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বন্ধু বান্ধব UK-BD গ্রুপের সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান জাউয়া বাজারে অনুষ্ঠিত

ছাতক (জাউয়া বাজার) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী সংগঠন ‘বন্ধু বান্ধব UK-BD গ্রুপ’-এর ব্যতিক্রমধর্মী সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

শনিবার (৩ মে ২০২৫) বিকেলে জাউয়া বাজারের রয়েল কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বিএনপি নেতা, সাবেক মেম্বার আবদুর রহিম এবং বিএনপি নেতা আব্দুল মুক্তাদির আলমগীর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিল্পপতি ডা. মামুনুর রশিদ, বন্ধু-বান্ধব ইউকে গ্রুপের অন্যতম উদ্যোক্তা, সমাজসেবী ও শিক্ষানুরাগী আবদুল দয়াছ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুর রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল,ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক নুর মিয়া রাজু।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রবাসী নেতৃবৃন্দ মোহাম্মদ আবদুল খালিক খান, মোহাম্মদ সুজন, মুজাহিদুর রহমান, মোহাম্মদ কবির আহমেদ, কবি সাহেব আলী, আবদুল গানি, আবুল হাসনাত, আমিনুর রহমান, আঙ্গুর মিয়া, কবি আসাদুর রহমান আসাদ, শাহজাহান আলী, নিজাম মিয়া, রওশন খান সাগর, লুৎফুর রহমান, ইব্রাহিম আলী রাসেল, শাহমীর আহমদ আবদুর হাই লিপু, এনামুল হক, লিলু মিয়া, নুরুল আলম ও সাজ্জাদুর রহমান সাজ্জাদ,ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শোয়েব আহমদ।

বিশেষ সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় বন্ধু-বান্ধব ইউকে গ্রুপের সদস্য প্রবাসী কমিউনিটি নেতা আবদুল দয়াছ, আবদুল ওয়াহিদ, আবু বক্কর, হুমাইয়ুন রশিদ, আক্তার হুসেন সুমন, শাহজাহান হুসেইন ও বদরুল আমিনকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবদুল ওদুদ লুদু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ।

আয়োজকরা জানান, বন্ধু বান্ধব UK-BD গ্রুপ একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ নানা খাতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট