1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি::জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শাখা সভাপতি আলী আজমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক সুলেমান আহমদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা উমায়রুল ইসলাম তাজুল, হাফিয সিদ্দিক আহমদ, যুব মজলিস ছাতক পৌর সেক্রেটারি হাফিজ আনুয়ার হোসাইন, এবং ছাত্র মজলিস দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাবিবুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, “গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও এখনও গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি। আর জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সরকার টালবাহানা করছে।”

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে হত্যাকারী ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে এবং জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুবা ছাত্র জনতা রাস্তায় নেমে দাবি আদায় করবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আশাকারচর মাদরাসা শাখা সভাপতি উবায়দুল্লাহ, গনেশপুর মাদরাসা শাখা সভাপতি সাজ্জাদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট