1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা - জাউয়ার বার্তা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন, বিভিন্ন দাবিতে উলামা ঐক্য পরিষদের প্রতিবাদ জাউয়া বাজারে ‘থ্রি স্টার বোরকা হাউস’-এর শুভ উদ্বোধন, দোয়া মাহফিলে আলেম-ওলামাদের উপস্থিতি দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার:
ছাতক পৌরসভার ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা। ফলে বাজেটে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেটে রাজস্ব তহবিলের আয় ১২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা এবং ব্যয় ৯ কোটি টাকা ধরা হয়েছে। উন্নয়ন তহবিলের আয় ও ব্যয় উভয়ই ৪০ কোটি ৮৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত অর্থবছরের বাজেটের আকার ছিল ৫৪ কোটি ৮৩ লাখ টাকা। সে তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার কিছুটা কমেছে।

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুছরাত আরিফিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা কুলসুমা বেগম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনসহ অন্যান্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট