1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ। - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ। জাউয়া বাজার ইউনিয়নে দুর্যোগপ্রবণ ও অসচ্ছল পরিবারের মাঝে জিআর ত্রাণ বিতরণ জাউয়া বাজারে বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান। পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, ৫ দফা দাবি ঘোষণা ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন, বিভিন্ন দাবিতে উলামা ঐক্য পরিষদের প্রতিবাদ জাউয়া বাজারে ‘থ্রি স্টার বোরকা হাউস’-এর শুভ উদ্বোধন, দোয়া মাহফিলে আলেম-ওলামাদের উপস্থিতি দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান

ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন
সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সমকাল), সাধারন সম্পাদক হিসেবে মোশাররফ হোসেন (দৈনিক আমার দেশ) সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির (দৈনিক বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন (দৈনিক সংগ্রাম), দায়িত্ব পেয়েছেন।

গত বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে ওই কমিটির নাম ঘোষনা করেন পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহনা টেলিভিশন এর উপজেলা প্রতিনিধি মো. মাহমুদ আলম। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মো.নুর উদ্দিন (দৈনিক এদিন), সহ-সভাপতি মো.মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল (দৈনিক যায়যায়দিন, মো.ফজল উদ্দিন (দৈনিক ভোরের চেতনা) সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক সুনাম কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস (দৈনিক জনকন্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী (দৈনিক কালের কন্ঠ), সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম (দৈনিক মাতৃজগত) এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা জুবায়ের আহমদ (দৈনিক জনতার জমিন) দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে জুনেদ আহমদ রুনু (দৈনিক প্রভাত বেলা), মো.তাজিদুল ইসলাম (এনটিভি ইউরোপ) ও জামরুল ইসলাম রেজা (দৈনিক আমার সকাল) দায়িত্ব পেয়েছেন। ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন এই কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং স্থানীয় সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সকল সাংবাদিক, প্রশাসন ও সকল শ্রেনী পেশার মানুষে সহযোগিতা কামনা করেছেন। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট