1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক উন্নয়নে অগ্রাধিকার ঠিক করা এবং বিদ্যমান সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছাতক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় আরসিআইপি ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়।

ছাতক উপজেলা প্রকৌশলী আমির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন। এতে জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সড়কের অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় আলোচক হিসেবে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের (BETS) জিআইএস স্পেশালিস্ট আদনান হোসেন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস প্রযুক্তির ব্যবহার ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা জানান, জিআইএস-ভিত্তিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়কগুলোর অবস্থান, সংযোগ, গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে তথ্যভিত্তিক ধারণা তৈরি করা হবে। এসব তথ্য যাচাইয়ের পর গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়ন ও সংস্কারকাজে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এতে পরিকল্পিতভাবে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হবে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি প্রশাসক, স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট