1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকের সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক গোবিন্দগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় দুই জনের মত্যু - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতকের সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক গোবিন্দগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় দুই জনের মত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

ছাতকের সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক গোবিন্দগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় দুই জনের মত্যু

ছাতক প্রতিনিধি::ছাতকে সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু ঘটেছে। রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে ছাতক সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক গোবিন্দগঞ্জ সড়কে একটি মোটর সাইকেল,একটি ড্রাক ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা’র ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া,নয়া লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন।

নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র।অপর আহত হোসাইন আহমদকে সিলেটের আল- হারামাইন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান,দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সংবাদ তিনি
পেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট