1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতক উপজেলার জাউয়া বাজারে জাউয়া সাহিত্যিক পাড়া নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতক উপজেলার জাউয়া বাজারে জাউয়া সাহিত্যিক পাড়া নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ছাতক উপজেলার জাউয়া বাজারে জাউয়া সাহিত্যিক পাড়া নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছাতক প্রতিনিধি::ছাতকের জাউয়া বাজারে ফুটবল প্রেমী যুবকদের উদ্যোগে ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করেছে জাউয়া সাহিত্যিক পাড়া যুবসমাজ।

সোমবার (২১ জানুয়ারি) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫. নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, এবং উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আবুল হাসনাত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাউয়া গ্রামের মুরুব্বি আছলম আলী, মাহমুদ আলী, জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জুমেন মামন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামিম আহমেদ, কোষাধ্যক্ষ সুজন মিয়া, জনপ্রিয় নিউজ পোর্টাল “জাউয়া বাজারের ডাক” এর সম্পাদক মন্ডলীর সভাপতি হেলাল উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন প্রমুখ

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন চেলসি স্পোর্টিং ক্লাব জাউয়া এবং ভাই ভাই স্পোর্টিং ক্লাব বিনন্দপুর। বিজয়ী দল চেলসি স্পোর্টিং ক্লাবকে একটি বাইসাইকেল উপহার দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি আবুল হাসনাত তার বক্তব্যে বলেন, “যুবসমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। খেলা যুবসমাজকে সুস্থ ও সংগঠিত রাখে। তাই, আমরা এই ধরনের টুর্নামেন্টের আয়োজন প্রতি বছর করব এবং যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট