1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর - শান্তিগঞ্জ ) খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশে শেখ মুশতাক আহমদকে প্রার্থী ঘোষণা। - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ ) খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশে শেখ মুশতাক আহমদকে প্রার্থী ঘোষণা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ ) খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশে শেখ মুশতাক আহমদকে প্রার্থী ঘোষণা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ – ৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনে হাফিজ শেখ মুশতাক আহমদকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করে সন্ত্রাস, চাঁদাবাজি,দুর্নীতি নিরসনে, বৈষম্যমুক্ত আধুনিক ও ইনসাফভিত্তিক জগন্নাথপুর – শান্তিগঞ্জ গঠনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদকে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

২৪ জুলাই ২০২৫,বৃহস্পতিবার,
জগন্নাথপুর পৌর সভাপতি মাওলানা সুহেল আহমদ,শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ ও জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মিল হোসেনের যৌথ সঞ্চালনায় পাগলা বাজারস্থ আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সভাপতি ও সুনামগঞ্জ – ২ সংসদীয় আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন,সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা খলিল আহমদ,সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম,মাওলানা আখতার হুসাইন আতিক,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ,অফিস সম্পাদক মাওলানা আলী খান,উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী,নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন,নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা,দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ।

দায়িত্বশীলদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা ওলীউজ্জামান,মাওলানা ফারুক আহমদ,জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মোঃ আমীনুল হক,শান্তিগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, হাফিজ মাওলানা আবু তাজওয়ার,জগন্নাথপুর উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তফজ্জুল হোসাইন,শান্তিগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা বদরুল ইসলাম,অফিস ও প্রচার সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন,সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী হোসাইন আহমদ,হাফিজ আব্দুল মজিদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট