
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা
জাউয়া বাজার প্রতিনিধি::জাউয়া বাজার ইউনিয়নের দেওরগাঁও গ্রামের কৃতী সন্তান ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গ্রামের মুরুব্বি, যুবসমাজ এবং আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সুহেদ আহমদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের পরিবার ও কন্যা সন্তানের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।