1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম - জাউয়ার বার্তা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ। জাউয়া বাজার ইউনিয়নে দুর্যোগপ্রবণ ও অসচ্ছল পরিবারের মাঝে জিআর ত্রাণ বিতরণ জাউয়া বাজারে বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান। পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, ৫ দফা দাবি ঘোষণা ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম

বার্তা ডেস্ক::সুনামগঞ্জের ছাতক উপজেলার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী আরিয়ান আরহাম। সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আরিয়ান আরহামের এই কৃতিত্বে বিদ্যালয়, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার এই সাফল্যে পরিবারও গর্বিত।
আরিয়ান উপজেলার কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ, ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামানের পুত্র।

মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে চায়। এ লক্ষ্য পূরণে সে সকলের কাছে দোয়া কামনা করেছে।

এদিকে আরিয়ান আরহামের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট