1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। - জাউয়ার বার্তা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ। জাউয়া বাজার ইউনিয়নে দুর্যোগপ্রবণ ও অসচ্ছল পরিবারের মাঝে জিআর ত্রাণ বিতরণ জাউয়া বাজারে বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান

ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত।

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত।

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকাল ৯টার পরিমাপ অনুযায়ী ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮.৮৬ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ০.১৬ মিটার (১৬ সেন্টিমিটার) বেশি।

পাউবোর তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টায় ছাতক পয়েন্টে পানির উচ্চতা ছিল ৮.৬০ মিটার। সোমবার সকাল ৯টায় তা বেড়ে ৮.৮৬ মিটার এবং দুপুর ১২টায় আরও বৃদ্ধি পেয়ে ৮.৯০ মিটারে পৌঁছায়। নির্ধারিত বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ০.২০ মিটার (২০ সেন্টিমিটার) বেশি, একই সময়ে ছাতক এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট