1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক - জাউয়ার বার্তা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ।

চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

বার্তা নিউজ::সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের আশাকারচর মাদরাসা সংলগ্ন প্রায় ৩০ ফুট ভাঙা সড়ক দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েক হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সড়কটি এখনো সংস্কার না হওয়ায় বর্ষায় হাঁটুসমান পানিতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে কোনো উদ্যোগ না থাকায় আশাকারচর মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম নিজ উদ্যোগে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করেন।

এতে সাময়িকভাবে মানুষের চলাচল সহজ হলেও এলাকাবাসী দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য চরমহল্লা ইউনিয়ন পরিষদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট