1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার   - জাউয়ার বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার   জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার  

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার
 
ছাতক উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর মোঃ আফাজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল ১৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার সময় উপজেলার দামোধরতপী গ্রামের নিজ বাড়ি থেকে ছাতক উপজেলার বড়কাপন পয়েন্টের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আফাজ উদ্দিন দামোধরতপী গ্রামের মৃত তৈয়ব আলীর ২য় ছেলে। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল মিষ্টি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি। তাঁর সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টা ৩০ মিনিট পর্যন্ত তাঁর মোবাইল ফোনটি চালু ছিল। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
আফাজ উদ্দিনের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭১৪৯৫৭৮৭৬, ০১৭৪০৬৩৪০৬২।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট