1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জগন্নাথপুর সড়কের শান্তিগঞ্জ সিচনী এলাকায় সড়ক দু*র্ঘট*নায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃ*ত্যু - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি দূতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে ৪র্থ জাউয়ার বাজারের আমাতুল বারি নাযিরা, পেল ৬০ হাজার টাকা পুরস্কার প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার   জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন

জগন্নাথপুর সড়কের শান্তিগঞ্জ সিচনী এলাকায় সড়ক দু*র্ঘট*নায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃ*ত্যু

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর সড়কের শান্তিগঞ্জ সিচনী এলাকায়
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃ*ত্যু

বার্তা ডেস্ক::শান্তিগঞ্জের সিচনী এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (গত ৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০.০০ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নি
হতরা হলেন,দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃ*ত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) এবং শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গত সোমবার সকাল সাড়ে ১০.০০ টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। শব্দ শুনে স্থানীয় লোকজন এসে দেখেন মোটরসাইকেল আরোহী ২ জন ঘটনাস্থলে পড়ে আছেন।ততক্ষণে তারা দু’জনই মারা গেছেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলী বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গেপাঠানো হয়েছে।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট