1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
কাজিরবাজার মাদরাসার মাহফিল ও কিছু স্মৃতির কথা-আল্লামা মা/মু/নু/ল হক হাফি : - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

কাজিরবাজার মাদরাসার মাহফিল ও কিছু স্মৃতির কথা-আল্লামা মা/মু/নু/ল হক হাফি :

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

কাজিরবাজার মাদরাসার মাহফিল ও
কিছু স্মৃতির কথা-আল্লামা মা/মু/নু/ল হক হাফি :
————-—————//—————-//
জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্যবাহী মাদ্রাসা । ইলমে ওহীর সুশোভিত কানন আর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামী ইতিহাসের লালনভূমি । সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহর হাতে গড়া চেতনার বাতিঘর ।

চরম প্রতিকূলতার মধ্য দিয়ে গড়ে ওঠা ঐতিহ্যের এই লালন কেন্দ্র হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠার ৫০ বছরে উপনীত হয়েছে । ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল এর ৫০ তম বার্ষিক সম্মেলন । সমাপনী দিবসের শেষ অধিবেশনে এখানে উপস্থিতির সুযোগ হলো আমার । কিছু কথাও বললাম ।

কাজির বাজার মাদ্রাসার মাহফিল বলে কথা । সংগ্রামের কথা, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের কথা, ইসলামী বিপ্লবের কথা না বললে যে মঞ্চের হক আদায় হয় না । তাই এখানে কথা বলতে গেলেই জেগে ওঠে হৃদয়ের এক অনন্য সংগ্রামী অনুভূতি ।

মনে পড়ে বহু বছর আগের কথা । সিলেটে আমার প্রথম আগমনের স্মৃতি । এমনই এক মাহফিলের দিন এসেছিলাম আব্বাজান হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহর সাথে । বরাবরের মতো তিনি আমন্ত্রিত ছিলেন কাজির বাজার মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ।আমরা পরিবারের বেশ কয়েকজন এসেছিলাম সাথে । সুদূর ঢাকা থেকে যে কাজিরবাজারের অনবদ্য সাফল্যের কীর্তিগাঁথা শুনে শুনে অভিভূত হতাম, যে জামিয়ার প্রিন্সিপালের জ্বালাময়ী বক্তব্যে অনুপ্রাণিত হতাম, সেই জামিয়াকে দেখার অদম্য আগ্রহ নিয়ে এসেছিলাম । তখনই মুগ্ধ হয়েছিলাম প্রাণের এই জামিয়াকে দেখে। এরপর বহুবার এসেছি এখানে । গত কয়েক বছরে অনেকবার আহুত হয়ে এসেছি আলোচক হিসেবে ।

কাজিরবাজারের মঞ্চকে একান্তই আপন মনে করি । কথা বলি নিজের আপন ঠিকানা ভেবেই ।

আল্লাহ পাক এ জামিয়াকে তার লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার তৌফিক দিন ।হেফাজত করুন সকল বিচ্যুতি থেকে । স্বপ্ন পূরণ হোক বাগানের মালি প্রিন্সিপাল আল্লামার । শান্ত হোক তার আত্মা । জান্নাতি বিছানায় শুয়ে শুয়ে তিনি অবলোকন করুন তাঁর প্রাণের প্রতিষ্ঠানের অদম্য সব বিজয়ের কাহিনী ।

সিলেট অঞ্চলে তিন দিনের সফরে আজ ছিল প্রথম দিবস । আগামী আরো দুদিনে দেখা হবে মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের মানুষের সাথে । কথা হবে মঞ্চ ও ময়দানে । আল্লাহ কবুল করুন । নিরাপদ ও কামিয়াব সফর নসীব করুন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট