1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
আমাদের ভালবাসার বুনিয়াদ হল আল্লাহর কোরআন -আল্লামা মামুনুল হক - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

আমাদের ভালবাসার বুনিয়াদ হল আল্লাহর কোরআন -আল্লামা মামুনুল হক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.5, 0.5); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 290.63577; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আমাদের ভালবাসার বুনিয়াদ হল আল্লাহর কোরআন
—- —– —–//—–//আল্লামা মামুনুল হক

ছাতক প্রতিনিধি::হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম সচিব আল্লামা মা/মু/নু/ল হক বলেছেন, আমাদের ভালবাসার বুনিয়াদ হল আল্লাহর কোরআন। দ্বীনের জন্য ঝুঁকি নিতে হবে। আগামী বিপ্লব হবে কোরআনের বিপ্লব। রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। তাগুতকে অস্বীকার করতে হবে। বর্জন করতে হবে।

আল্লাহর আইনের বিরুদ্ধে কারও আইন তৈরি করার অধিকার নেই। ১৯৪৭ সালে আল্লাহর আইন চালুর পক্ষে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। আলেম উলামা ও মুসলমানরা রক্ত দিয়েছিলেন।

১৯৭০ সালে বৃটিশদের আইন বাদ দিয়ে আল্লাহর আইন চালুর অঙ্গীকার করায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীকে ভোট দিলেও ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী যোদ্ধাদের পর তিনি পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে লন্ডন থেকে ভারতে এসে পরামর্শ করে ভারতের ধর্মনিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র আর গণতন্ত্র চালু করেন।

১৯৭৫ সালে তার মৃত্যুর পর আরেক দল সংবিধানে বিসমিল্লাহ, অন্য জন রাষ্ট্র ধর্ম ইসলাম চালু করলেও আল্লাহর আইন চালু হয় নাই। তাই আসুন আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্টা করতে সকলে সম্মিলিত ভাবে কাজ করি। গত ১৯ জানুয়ারী ২০২৫ ইং রোজ রবিবার রাতে ছাতক পৌর শহরের রহমত বাগে দারুল উলূম ছাতক মাদ্রাসার পঞ্চম বার্ষিক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও নির্বাহী মুহতামিম মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট বয়বসায়ী ও দানবীর মোহাম্মদ একলাছ খান।

অনন্য দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দীন যুক্তিবাদী,মুফতি আজিজুল হক, মাওলানা মুফতি আব্দুস সোবহান,মাওলানা ইমাম উদ্দিন,মাওলানা সিদ্দিক আহমদ খান প্রমূখ। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের হাজার হাজার তাওহীদী জনতা।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট