1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ঢাকা-ছাতক রেলপথে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ

ঢাকা-ছাতক রেলপথে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঢাকা-ছাতক রেলপথে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

বার্তা ডেস্ক::ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। ২১৭ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে এ সংস্কার কাজ চলমান। আগামী বছরের ফেব্রুয়ারী মাসের মধ্যে ছাতক-সিলেট লাইনে রেলযোগাযোগ আবারো শুরু করা হবে। প্রায় ৫ বছর ধরে সিলেট-ছাতক রেলপথ বন্ধ থাকার পর অন্তর্বর্তীকালীন সরকার রেলপথটি চালুর উদ্যোগ নিয়ে এর সংস্কার কার্যক্রম শুরু করেছে।

এদিকে ছাতক- দোয়ারা গণদাবি পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাতক থেকে ঢাকা পর্যন্ত রেলপথে একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন। গত ২১ জানুয়ারি সকালে সিলেটের বিভাগীয় কমিশনার মাধ্যমে অন্তর্বর্তী কালীন সরকারের কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করেছে ছাতক-দোয়ারা গণদাবি পরিষদ।

এসময় ছাতক-দোয়ারা গণদাবি পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সংগঠনের সভাপতি জুলাই-আগস্ট বিপ্লবে আহত মো: আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মাস্টার মো: সুলতান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট