1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতক সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ

ছাতক সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

ছাতক সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা

ছাতকপ্রতিনিধি::সুনামগঞ্জ জেলার ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা। টোল না দিয়ে ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে জোর পুর্বক যেতে চাইলে তাদের বাধা দেন টোল আদায় কারী মোস্তাকিম আহমদ। এ সময় ছাত্র সমন্বয়করা আনসার সদস্য রাকিব ও টোল প্লাজার আব্দুল কুদ্দুছ সরকার নামের একজনের বাকবিতণ্ডে জড়ায়। এক পর্যায়ে টোল প্লাজায় ভাংচুর করে সমন্বয়করা।

সোমবার সন্ধ্যার আগে ছাতক সুরমা ব্রিজের টোল প্লাজায় এ ঘটনা ঘটেছে। টোল ছাড়া কয়েকটি মোটরসাইকেল যাওয়া নিয়ে এঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক লোক জানিয়েছেন। পরে তাদের মধ্যের একজন ১০০ টাকা টোল দিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেনা বাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

আনসার সদস্য রাজিব জানিয়েছেন ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০ জন লোক টোল ছাড়া ব্রিজ পার হতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। তারা দাবি করেছে ছাত্র সমন্বয়ক। পরে একজন ১০০ টাকা টোল দিয়েছে। টোল দেয়ার পর তারা হামলা ও ভাংচুর করেছে।ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ছাত্রদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট