1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকের জাউয়া বাজারের জমজমাট কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা” জমজমাট জাউয়া বাজারের কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা” ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস

জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ

জাউয়াবাজার(ছাতক)প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় বোকা নদীর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধিদল। সোমবার সকাল ১১টার দিকে কমিশনের পরিচালক (উপসচিব) খোকন কান্তি শাহার নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোম্যাসি চাকমা, কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) আশরাফুল হক এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাহিদ ইসলাম।
পরিদর্শনকালে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখা হয় এবং অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা ও পরিবেশ দূষণের বিষয়গুলো সরাসরি পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কর্মকর্তারা।
এ সময় সংশ্লিষ্টদের দ্রুত বর্জ্য অপসারণ, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নদীর তীর দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।
পরিদর্শনকালে জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মিয়া ও ইউপি সদস্য আব্দুল কদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দখল-দূষণ রোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট