1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
টিকটকের প্রেমে ঠাকুরগাঁ থেকে সুনামগঞ্জে কিশোরী, পরিবার খুঁজছে পুলিশ - জাউয়ার বার্তা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

টিকটকের প্রেমে ঠাকুরগাঁ থেকে সুনামগঞ্জে কিশোরী, পরিবার খুঁজছে পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

টিকটকের প্রেমে ঠাকুরগাঁ থেকে সুনামগঞ্জে কিশোরী, পরিবার খুঁজছে পুলিশ

ছাতক প্রতিনিধি::টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ঠাকুরগাঁর এক কিশোরী সুনামগঞ্জে এসে বিপাকে পড়েছে।

জানা যায়, সাভার হেমায়েতপুরে অবস্থানরত ওই কিশোরী সুনামগঞ্জের এক যুবকের সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি থেকে পালিয়ে আসে। তবে সুনামগঞ্জে পৌঁছে সারাদিন প্রেমিকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পায়।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে সে এক রিকশাচালকের আশ্রয় নেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় রিকশাচালক কিশোরীকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যান। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএমের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বর্তমানে কিশোরীকে মহিলা পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার প্রকৃত অভিভাবকদের সন্ধানে কাজ করছে পুলিশ। কিশোরীর পরিবার সম্পর্কে কেউ তথ্য জানলে সুনামগঞ্জ সদর মডেল থানার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট