1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ড.ইউনুস ও তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় শেখ আফজাল'র নামে মামলা - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ড.ইউনুস ও তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় শেখ আফজাল’র নামে মামলা

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ড.ইউনুস ও তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় শেখ আফজাল’র নামে মামলা।

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চরম ধৃষ্টতা কটুক্তি ও ব্যাঙ্গচিত্র ফেইসবুকে পোস্ট ও প্রদর্শন করার প্রতিবাদে ছাতক যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত সুনামগঞ্জ ছাতক জোনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন আসামি আফজাল হোসেন সাদী ছাতক আওয়ামী যুবগীলের অন্যতম নেতা ও এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত সন্ত্রাসী। সে তার ফেইসবুক আইডিতে ১০/১/২০২৪ থেকে ১২/১/২০২৫ পর্যন্ত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে মিথ্যা বানোয়াট ও ত্রাসসৃষ্টিকারী পোস্ট দিয়ে চরম হিংসাত্মক অপপ্রচার করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে।

তারই প্রেক্ষিতে গত ১৫/১/২০২৫ ইং তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত সুনামগঞ্জ ছাতক জোন সি/আর মামলা নং ২৮/২০২৫ (ছাতক) দাখিল করেন। মামলায় তিনি আরও উল্লেখ করেন আসামি আফজাল হোসেন সাদি প্রধান উপদেষ্টা কে নিয়ে জঘন্য কটুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে নিয়ে ব্যাঙ্গাত্বক কার্টুন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তার নিজ আইডি থেকে পোস্ট করে রাষ্ট্রের ও দেশের সম্মানিত মান্যবর ব্যাক্তিদের মানহানি হয়েছে যা রাষ্ট্রদ্রোহের শামিল।

তিনি দাবি করেন এমন কটুক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশ সমাজ রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির নামান্তর। মামলার বাদী জাহাঙ্গীর আলম এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য দায়ী পতিত ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী যুবলীগের সন্ত্রাসী আফজাল হোসেন সাদির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট