1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
যায়যায়দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

যায়যায়দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

যায়যায়দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি::প্রধান কার্যালয় দখল ও ঠুনকো অজুহাতে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর দুই ঘটিকার সময় ছাতক ট্রাফিক পয়েন্টে ছাতক অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন।

ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার ছাতক প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির ছাতক প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ছাতক পৌর যুবদলের আহবায়ক খয়ের উদ্দিন,
ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিলোয়ার হোসেন,গণ অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার আহবায়ক ডাঃ আজহার আলী,ছাতক উপজেলার সদস্য সচিব হাফিজ আবুল হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন জয়, আদিল রিফাত, মাছনুন চৌধুরী, আব্দুল হক, কিবরিয়া হাসান, রাজিব, আবু বকর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জনগণের প্রিয় পত্রিকা হিসেবে পাঠকের মন জয় করেছে।
বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি।
অনতিবিলম্বে পত্রিকার ডিক্লিয়ারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকা প্রকাশের ব্যাবস্থা গ্রহণ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট