1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সুনামগঞ্জে খেলাফত মজলিসের তরবিয়তী মজলিসে আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

সুনামগঞ্জে খেলাফত মজলিসের তরবিয়তী মজলিসে আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে খেলাফত মজলিসের তরবিয়তী মজলিসে আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার

সুনামগঞ্জ প্রতিনিধি::ধর্মীয় অনুশাসন কায়েম ও সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে একদিনব্যাপী তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সুনামগঞ্জ শহরের মডেল মসজিদের হলরুমে এই গুরুত্বপূর্ণ আয়োজন সম্পন্ন হয়।

মজলিসে প্রধান অতিথির আলোচনায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ বলেন,
“সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ধর্মীয় অনুশাসনের বলিষ্ঠ বাস্তবায়ন জরুরি। আদর্শহীন ও সুবিধাবাদী নেতৃত্বের অবসান ঘটিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

প্রধান আলোচকের বক্তব্যে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম।

মজলিসের সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ।

এছাড়াও মজলিসে বক্তব্য রাখেন সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন,মোঃ মোস্তফা কামাল,মাওলানা আকিক হোসাইন,সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,
সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম,হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান,সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার,

অফিস সম্পাদক মাওলানা আলী খান,সহ অফিস সম্পাদক: মাওলানা আতাউল,শ্রম সম্পাদক মাওলানা নূরুল ঈমান
সহ দাওয়াহ সম্পাদক মাওলানা আলী আকবর, যুব মজলিস জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী,ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী,মজলিসের কর্মসূচির মধ্যে ছিল কুরআন তেলাওয়াত,দারসে কুরআন,হাতে-কলমে প্রশিক্ষণ, লিখিত পরীক্ষা ও বিষয়ভিত্তিক আলোচনা।

উপস্থিত ছিলেন আরও অনেক জেলা ও উপজেলা নেতৃবৃন্দ,মাওলানা জহির আহমদ,ছাতক পৌর সভাপতি।
মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন,ছাতক উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক। হাফিজ মাওলানা আবু তালহা, মাওলানা সুহেল আহমদ জগন্নাথপুর পৌর সভাপতি। মাওলানা হারুনুর রশীদ দিরাই উপজেলা সভাপতি, মাওলানা আব্দুল বাতিন বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি। মাওলানা সুহেল আহমদ সুনামগঞ্জ সদর।

মাওলানা শামীম আহমদ,শান্তিগঞ্জ।মাওলানা আইন উদ্দিন সুজন, জামালগঞ্জ। মাওলানা মুজিবুর রহমান,বিশ্বম্ভরপুর।

এই তরবিয়তী মজলিসে দলীয় কাঠামোকে আদর্শিক ও সাংগঠনিকভাবে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট