1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
প্রবাসী ফাউন্ডেশন সোনাপুর ও দ্বীনী সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

প্রবাসী ফাউন্ডেশন সোনাপুর ও দ্বীনী সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

প্রবাসী ফাউন্ডেশন সোনাপুর ও দ্বীনী সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ

বার্তা নিউজ::দোয়ারা বাজারের প্রবাসী ফাউন্ডেশন সোনাপুর ও দ্বীনী সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদউপহার(খাদ্য সামগ্রী)বিতরণ করা হয়।

দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে একঝাঁক তরুণ প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠা লাভ করে “প্রবাসী ফাউন্ডেশন সোনাপুর”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে,প্রবাসী ফাউন্ডেশন
সোনাপুর ও দ্বীনী সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সোমবার(৩০মার্চ) বিকেল ২ঘটিকায় সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গ্রামের চারটি মহল্লার দুই শতাধিক দুস্থ,দরিদ্র সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার(খাদ্য সামগ্রী)বিতরণ করা হয়,

প্রবাসী ফাউন্ডেশন সোনাপুর ও দ্বীনী সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে,ঈদ উপহারের মধ্যে ছিল-১কেজি গুড়,১কেজি সয়াবিন তৈল,১কেজি ময়দা,১কেজি মোটা ডাল,১কেজি পিয়াজ ও ১কেজি আলু,এসময় তারা বলেন“প্রবাসী ফাউন্ডেশন সোনাপুর”আগামীদিনে পবিত্র রমজানুল মোবারকে ইফতার সামগ্রী,উভয় ঈদে ঈদ সামগ্রী,শীত মৌসুমে শীত বস্ত্র বিতরণ,দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী,দরিদ্র অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

আমাদের একটাই লক্ষ্য: গ্রামের দরিদ্র মানুষের সেবা করা,সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো,তাদেরকে স্বাবলম্বী করে তুলার আপ্রাণ প্রচেষ্টা। আমরা যতদিন বেঁচে থাকবো গ্রামের দরিদ্র মানুষের জন্য সেবামূলক কাজকরে যাবো, ইনশাআল্লাহ।

ঈদ সামগ্রী উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, মান্যবর মুরব্বি জনাব রইছ আলী (সরকার) আব্দুল বারী,প্রবাসী ফাউন্ডেশন সোনাপুর এর সদস্য মালোশিয়া প্রবাসী বদরুল ইসলাম, দ্বীনী সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীল হাজি কাপ্তান উদ্দিন,মাওলানা মুহসিন আহমদ ও মাওলানা ফজলুল করিম সাইম,মাসুক মিয়া,হাফিজ জয়নাল আবেদীন,মাওলানা এনামুল হকসহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট