1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জাউয়া বাজারে বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান - জাউয়ার বার্তা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাউয়া বাজারে বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান। পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, ৫ দফা দাবি ঘোষণা ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন, বিভিন্ন দাবিতে উলামা ঐক্য পরিষদের প্রতিবাদ জাউয়া বাজারে ‘থ্রি স্টার বোরকা হাউস’-এর শুভ উদ্বোধন, দোয়া মাহফিলে আলেম-ওলামাদের উপস্থিতি দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন

জাউয়া বাজারে বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জাউয়া বাজারে বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান

জাউয়া বাজার (ছাতক) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ তদারকি পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, পণ্যের সঠিক তথ্য না দেওয়া এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

অভিযান শেষে ব্যবসায়ীদের ভবিষ্যতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয় এবং পুনরায় একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট