1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন আবু আব্দুল্লাহ জাহাঙ্গীর - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন আবু আব্দুল্লাহ জাহাঙ্গীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন আবু আব্দুল্লাহ জাহাঙ্গীর

শাহ ওলীউল্লাহ হেলালী দোয়ারা প্রতিনিধি::ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের কৃতিসন্তান আবু আব্দুল্লাহ জাহাঙ্গীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন — আলহামদুলিল্লাহ।

তিনি এলাকার প্রিয় মুখ, মরহুম ডা. উসমান গণি সাহেবের কনিষ্ঠ পুত্র। তাঁর পিতা ছিলেন পার্শ্ববর্তী বাজারের একজন প্রবীণ ও সম্মানিত চিকিৎসক, পাশাপাশি মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে জাহাঙ্গীর সবার ছোট এবং পাঁচ ভাই-ই আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিত।

জাহাঙ্গীরের স্বপ্ন একজন এমবিবিএস ডাক্তার হওয়ার, সেই লক্ষ্যে সে উচ্চশিক্ষায় এগিয়ে চলেছে। এর আগে তিনি হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় থেকে দাওরা হাদীস শেষ করেছেন। এলাকাবাসীসহ তাঁর আত্মীয়স্বজন, শিক্ষকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা জাহাঙ্গীরের এই সাফল্যে গর্বিত। তাঁরা আশা করছেন, ভবিষ্যতে সে একজন প্রতিষ্ঠিত ও নৈতিকতায় বলীয়ান ব্যক্তিত্বে পরিণত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করে সে আনুষ্ঠানিকভাবে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করে। এ উপলক্ষে মাষ্টার আনোয়ার হোসেন সাহেবের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা অভিনন্দন বার্তা ইতিমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

পরিবার, এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে জাহাঙ্গীরের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া — যেন সে ভবিষ্যতে ছাতক তথা সারা দেশের জন্য গর্ব হয়ে ওঠে। আমিন।

ছবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন, ২০২৫

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট