1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
মাওলানা শফিক উদ্দিন (রহঃ)-এর কবর জিয়ারত শেষে মাঠে নামলেন হাফিজ মাওলানা আব্দুল কাদির - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

মাওলানা শফিক উদ্দিন (রহঃ)-এর কবর জিয়ারত শেষে মাঠে নামলেন হাফিজ মাওলানা আব্দুল কাদির

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মাওলানা শফিক উদ্দিন (রহঃ)-এর কবর জিয়ারত শেষে মাঠে নামলেন হাফিজ মাওলানা আব্দুল কাদির

সুনামগঞ্জ-০৫ (ছাতক-দোয়ারা) আসনে খেলাফত মজলিসের মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির আজ রবিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

দিনের শুরুতে তিনি ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃতি সন্তান,খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির মরহুম মাওলানা শফিক উদ্দিন (রহঃ)-এর কবর জিয়ারত করেন। পরে তিনি বাংলাবাজার, বাংলাবাজার স্কুল এন্ড কলেজ, লাকেশ্বর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন।

এসময় হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—খেলাফত মজলিস জিদ্দা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ও মরহুম মাওলানা শফিক উদ্দিন (রহঃ) স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা উবায়দুর রহমান

খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সিনিয়র সহ-সভাপতি কে এম সালেহ আহমদ সহ-সভাপতি প্রিন্সিপাল হাফিজ আব্দুল হাই
হাফিজ আজিজুল হক, যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কে এম মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুন, নির্বাহী সদস্য মাওলানা আমির উদ্দিন

ছৈলা আফজালাবাদ ইউনিয়ন শাখার সহ-সভাপতি নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ
অর্থ সম্পাদক জাবের আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক হাফিজ আমিরুল ইসলাম

ছাত্র মজলিস জাউয়া বাজার আঞ্চলিক শাখার সেক্রেটারি আমিন উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়ন শাখার দায়িত্বশীল জাহির আলী বিন মামুন, দক্ষিণ খুরমা ইউনিয়ন শাখার দায়িত্বশীল ইয়াছিন আহমদ নাহিদ
প্রমুখ নেতৃবৃন্দ।

দিনভর বিভিন্ন সভা ও পথসভায় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট