1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার ডিগ্রি কলেজে সংঘর্ষ, আহত ১৫ - জাউয়ার বার্তা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান। পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, ৫ দফা দাবি ঘোষণা ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন, বিভিন্ন দাবিতে উলামা ঐক্য পরিষদের প্রতিবাদ জাউয়া বাজারে ‘থ্রি স্টার বোরকা হাউস’-এর শুভ উদ্বোধন, দোয়া মাহফিলে আলেম-ওলামাদের উপস্থিতি দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম

ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার ডিগ্রি কলেজে সংঘর্ষ, আহত ১৫

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার ডিগ্রি কলেজে সংঘর্ষ, আহত ১৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে জাউয়াবাজার ডিগ্রি কলেজ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইগাঁও স্কুল ও খরিদিচর আলীম মাদ্রাসার মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার শেষ সময়ে পাইগাঁও স্কুল পরাজিত হলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এতে খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।

আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় শিক্ষার্থীরা কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচসহ ব্যাপক ভাঙচুর চালায়।
সংঘর্ষের ঘটনায় কলেজে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হযরত আলী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার কলেজ মাঠে খরিদিচর মাদ্রাসা ছাত্র এবং পাইগাও স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায়
বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট