1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 180; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (12, 0);aec_lux: 235.35445;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?Intermittent clouds, icon:1, weatherInfo:100;temperature: 32;zeissColor: bright;

AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় মানবিক ও ধর্মীয় সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে AD-DIN Foundation। সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
প্রথম পর্যায়ে কাকুরা গ্রামে আব্দুল কাদিরের ছেলে মতিউর রহমানের বাড়িতে একটি নলকূপ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১০ থেকে ১৫টি পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাবে। এছাড়া সেওতরপাড়া গ্রামে হাফিজ ফখরুল উদ্দিনের বাড়িতে এবং আস্তমা গ্রামে মাওলানা আহমদ কবির আমিনী সাহেবের বাড়িতে আরও দুটি নলকূপ স্থাপন করা হয়েছে।
এছাড়াও সেওতরপাড়া জামে মসজিদে মুসল্লিদের সুবিধার্থে কার্পেট প্রদান করা হয়েছে। একইসঙ্গে সেওতরপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় একটি আইপিএস, একটি কক্ষের জন্য কার্পেট এবং মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের খাবারের জন্য একটি খাসি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা AD-DIN Foundation-এর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট