1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান। - জাউয়ার বার্তা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান। পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, ৫ দফা দাবি ঘোষণা ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন, বিভিন্ন দাবিতে উলামা ঐক্য পরিষদের প্রতিবাদ জাউয়া বাজারে ‘থ্রি স্টার বোরকা হাউস’-এর শুভ উদ্বোধন, দোয়া মাহফিলে আলেম-ওলামাদের উপস্থিতি দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান।

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান।

ছাতক প্রতিনিধিঃ
সিলেটের লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃতি সন্তান মো. মাজহারুজ্জামান খাঁন। একই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন মো. ফরহাদ।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির স্টিয়ারিং কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সোসাইটির অ্যাডভাইজার এবং বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. হালিমা বেগম নতুন কমিটির নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। এ ছাড়া পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল মজিদ মিয়া, সহকারী অধ্যাপক ও সোসাইটির কো-অ্যাডভাইজার ড. রাশিদুল হাসান, প্রফেসর ড. ইকবাল আহমেদ চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মাজহারুজ্জামান খাঁন এর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের বিভাগীয় উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট