1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাতক বাজার বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল মাস্টার এবং ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জয়নাল আবেদীন মহি।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও কয়েছ আহমেদ এবং ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, তানিমুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম শফি উদ্দিন ও ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট