1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে ইমামের হাতে কিশোরী ধর্ষণের অভিযোগ আটক ইমাম - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

ছাতকে ইমামের হাতে কিশোরী ধর্ষণের অভিযোগ আটক ইমাম

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ছাতকে ইমামের হাতে কিশোরী ধর্ষণের অভিযোগ আটক ইমাম

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে পবিত্র রমজান মাসের দিনে-দুপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইমামের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ছাতক থানার ১নং ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তরপাড়া) জামে মসজিদে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সুত্রে জানা যায়,অভিযুক্ত ইমাম দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় এক কিশোরীকে নিয়ে সন্দেহজনক আচরণ করতে দেখে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে কিশোরী কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের কথা জানালে উত্তেজিত জনতা ইমামকে আটক করেন।

অভিযুক্ত ইমাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তার বিরুদ্ধে সোববার দুপুরে ভিকটিমের ফুফু সোনারা বেগম(৩০) বাদি হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৯(১)তৎসহ ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানাযায় পবিত্র রমজান মাস উপলক্ষে ঐ মসজিদে পবিত্র কোরআন শিক্ষা (দারুল কিরাআত) চলছিল।গত ৬ মার্চ জহরের নামাজের বিরতির সময় অন্যান্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করার পর ঐ ছাত্রীকে ইমামের কামরায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে ঐ ইমাম।

গ্রেফতার ও মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট